বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা হয় না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩১ পিএম, ২০২২-০৪-০৫

বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা হয় না: তথ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা হয় না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।
দেশের অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে হাঁটছে তাতে আমাদের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির ভীত অনেক গভীর। দেশের রিজার্ভ ৫২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আমাদের যে রিজার্ভ আছে তা দিয়ে এক বছরের পণ্য কেনা যাবে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের রেমিট্যান্স ও রপ্তানি আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজার এখন অনেক বড়। দেশের প্রায় তিন কোটি মানুষের মাথাপিছু আয় এখন পাঁচ হাজার ডলারের বেশি। এ সংখ্যা আগামী কয়েক বছরের মধ্যে পাঁচ কোটি ছাড়িয়ে যাবে। তাই বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা চলে না।
বিদ্যুৎখাতে যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটি কোনো সঙ্কটে ফেলবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদ্যুৎখাতে তো প্রচুর ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকি না দিলে বিদ্যুতের দাম অনেক বাড়বে। সেটি তো সাধারণ মানুষের জন্য অসুবিধাজনক হবে।
‘সরকার কৃষিখাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। অথচ বিশ্বব্যাংক ও আইএমএফ এক্ষেত্রে ভিন্ন পরামর্শ দিয়েছিলো। কিন্তু কৃষিখাতে ভর্তুকি দেওয়ার সুফল হচ্ছে আজকে বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম দেশ হওয়া সত্ত্বেও ধান, সবজি ও মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয় এবং আলু উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে।‘
‘আলু আমরা এখন বিদেশে রপ্তানি করছি। ভর্তুকি দেওয়ায় আমাদের অর্থনীতি ও কৃষির সঙ্গে সঙ্গে দেশও সার্বিকভাবে উপকৃত হচ্ছে।’

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর