বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ক্ষতিগ্রস্ত তুর্কি-সিরিয়ানদের সাময়িক ভিসা দিচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:২৮ পিএম, ২০২৩-০২-১২

ক্ষতিগ্রস্ত তুর্কি-সিরিয়ানদের সাময়িক ভিসা দিচ্ছে জার্মানি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার নাগরিকরা সাময়িকভাবে জার্মানিতে তাদের আত্মীয়দের কাছে থাকতে পারবেন। খবর সিএনএন।

 
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসার বিল্ড নামে একটি পত্রিকাকে শনিবার বলেন, এটি জরুরি সহায়তা। জার্মানিতে থাকা তুরস্ক ও সিরিয়ার পরিবারগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আত্মীয়দের এনে নিজের বাড়িতে রাখতে পারবেন কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই।   তিনি বলেন, নিয়মিত ভিসার মাধ্যমেই এটি করা হবে। দ্রুত এই ভিসা দেওয়া হবে। এর মেয়াদ হবে তিন মাস। সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সাময়িক ভিসা দেওয়া সিদ্ধান্ত এলো শনিবার। এদিন পর্যন্ত দুই দেশে নিহত বেড়ে ২৯ হাজার ছাড়ায়। লাখ লাখ লোক ঘরছাড়া হয়েছেন। জার্মানিতে ২৯ লাখ তুর্কি বংশোদ্ভূত লোক বসবাস করেন। এর অর্ধেকের বেশিরই তুরস্কের নাগরিকত্ব রয়েছে।   ২০১৫-১৬ সালে সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সীমান্ত খুলে দিলে সিরিয়ার ৯ লাখ ২৪ হাজার লোক দেশটিতে প্রবেশ করেন। সেই সময় থেকেই তারা জার্মানিতে বসবাস করে আসছেন। ২০১৪ সালে জার্মানিতে সিরিয়ার নাগরিকের সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক শনিবার টুইটারে জানান, জার্মানিতে বসবাসরত পরিবারগুলো যাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্বজনদের নিয়ে এসে রাখতে পারে, সরকার সেই সহযোগিতা নিশ্চিত করতে চায়।  

বায়েরবক জানান, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিতে টাস্কফোর্স গঠন করেছে। আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব  আমলাতান্ত্রিক জটিলত কমিয়ে ভিসা দেওয়া যায়। তুরস্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি সেখানে ক্ষমতাও বাড়ানো হয়েছে।  

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর