বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

'ইয়াবা খেয়ে যে পিনিক হয়, খুন করে তার চেয়ে বেশি পিনিক পাইছি'

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩২ পিএম, ২০২৪-০৩-২৩

'ইয়াবা খেয়ে যে পিনিক হয়, খুন করে তার চেয়ে বেশি পিনিক পাইছি'

ছোটবেলায় বাবাকে হারিয়েছে এস এম ওয়াহিদ হোসেন পুলক। এরপর থেকে চাচাদের হাতে নির্যাতনের শিকার হতে হয় তাকে। এসএসসি পাসের পর পড়াশোনায়ও এগোতে পারেনি সে। একপর্যায়ে ঠাঁই হয় রাজধানীর দক্ষিণখানে তার মামার বাসায়। এখানে এসেও বাড়ির নিরাপত্তা কর্মীর হাতে চড়-থাপ্পড় খেতে হতো তাকে। মনের মধ্যে পুষে রাখা ক্ষোভ দানা বেঁধে একটি বিকৃত ইচ্ছার জন্ম হয় তার। দক্ষিণখানসহ উত্তরা এলাকার ত্রাস সৃষ্টি করতে সিরিয়াল কিলিংয়ের পরিকল্পনা করে সে। তার টার্গেট ছিল ৯টা হত্যা করা। যার প্রথমটি হলো নিরাপত্তাকর্মী আফিল মিয়া।  রাজধানীর দক্ষিণখান থানার তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তাকর্মী আফিল মিয়া হত্যার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার হয় পুলক। তাকে জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। শুক্রবার (২২ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।  জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, তার ভাবনা—সে যদি হত্যা করতে পারে, তাহলে তাকে মানুষ সন্ত্রাসী হিসেবে চিনবে। একসময় বডিগার্ড থাকবে, মানুষ তার কথায় উঠবে বসবে। অর্থাৎ রসু খাঁ, এরশাদ শিকদারের মতো বড় সন্ত্রাসী হওয়ার ইচ্ছা ছিল তার। এমন ইচ্ছার কথা সে তার মাকেও জানিয়েছে। ডিবি বলছে, বাবা মারা যাওয়ায় পারিবারিকভাবে অবহেলার শিকার পুলক সিরিয়াল কিলিংয়ের পরিকল্পনা করে। সিরিয়াল কিলিংয়ের মিশনে নামা এই তরুণকে তার প্রথম হত্যার পরেই গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। ওই নিরাপত্তাকর্মী বিভিন্ন সময় পুলককে চর থাপ্পড় দিতো। এর প্রতিশোধ নিতেই সে তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী খোরশেদা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, দক্ষিণখানের তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তাকর্মী আফিল মিয়াকে (৫৭) গত ১৮ মার্চ রাতে অজ্ঞাত আসামিরা কুপিয়ে হত্যা করে। সেই মামলার তদন্তে নেমে হত্যায় জড়িত পুলককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, নিরাপত্তা কর্মীকে হত্যার আগে ইয়াবা সেবন করে পুলক। এরপর এসে তাকে হত্যা করে। আর ইয়াবা সেবনের বিষয়ে পুলক আমাদের বলেছে—ইয়াবা সেবন করলে যে পিনিক হয়, মানুষ হত্যা করে তার চেয়ে বেশি পিনিক পেয়েছি। আসলে তার ডন হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু ডিবি পুলিশ তাকে গ্রেফতার করায় তার এই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেলো! পুলক পুলিশের কাছে হত্যার বিষয় নিজের দায় স্বীকার করেছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত


মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত


গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর