বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 আফগানদের স্থগিত ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার পক্ষে বিশ্ব ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫৪ পিএম, ২০২১-১২-০২

 আফগানদের স্থগিত ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার পক্ষে বিশ্ব ব্যাংক

 

 

চরম মানবিক সংকটে পড়া আফগানিস্তানের জন্য স্থগিত ২৮ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ব ব্যাংক। তবে এটাই শেষ কথা নয়। ওই অর্থ ছাড়তে এখনো বিশ্ব ব্যাংকের ‘আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট তহবিল’র (এআরটিএফ) সব দাতার অনুমোদন লাগবে। এ বিষয়ে এআরটিএফের ৩১ দাতা আগামী শুক্রবার (৩ ডিসেম্বর) বৈঠকে বসছে। বুধবার (১ ডিসেম্বর) সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ব ব্যাংক পর্ষদের অনানুষ্ঠানিক এক বৈঠকে এআরটিএফের নির্ধারিত ১৫০ কোটি ডলার সহায়তার মধ্যে ৫০ কোটি ডলার ছাড়ার বিষয়ে আলোচনা হয়েছে। গত আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল এবং ২০ বছরের যুদ্ধে ক্ষান্ত দিয়ে পশ্চিমা বাহিনী বিদায়ের পর চরম মানবিক সংকটে পড়ে দেশটি। মুখ থুবড়ে পড়েছে বিদেশি সহায়তানির্ভর আফগান অর্থনীতি। প্রায় চার কোটি জনসংখ্যার দেশটিতে অভাবের বাড়বাড়ন্তের মধ্যে চলে এসেছে শীত। চলছে মারাত্মক খাদ্য সংকটও। এ অবস্থায় অসহায় আফগানদের জন্য ত্রাণ সহায়তা খুবই জরুরি। বিশ্ব ব্যাংক আফগানিস্তানের জন্য বরাদ্দ অর্থ সহায়তা ছাড় করলেও তা কীভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এড়িয়ে আফগানদের হাতে পৌঁছাবে, সেটি এখনো বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। অবশ্য মার্কিন রাজস্ব বিভাগ এ বিষয়ে কিছুটা স্বস্তির কথা শুনিয়েছে। তারা ব্যাংকগুলো জানিয়ে দিয়েছে, মানবিক সহায়তা সম্পর্কিত ট্রানজেকশনে কোনো বাধা নেই। এআরটিএফের অর্থ ছাড় করতে এর সব দাতার সম্মতি লাগে, যেখানে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র।আফগানিস্তানকে ত্রাণ সহায়তার অর্থ ডব্লিউএফপি এবং ইউনিসেফের হাতে তুলে দিতে বিশ্ব ব্যাংক পর্ষদের মত দেওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ বা মার্কিন রাজস্ব বিভাগ। তবে, বিশ্ব ব্যাংকের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, বিষয়টি নিয়ে আগামী শুক্রবার আলোচনায় বসছে ব্যাংক পর্ষদ।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর