বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় সিঁদুর খেলা'র মহোৎসব

দিনাজপুর জেলা প্রতিনিধি :    |    ০৬:০৩ পিএম, ২০২২-১০-০৫

দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় সিঁদুর খেলা'র মহোৎসব

দিনাজপুর প্রতিনিধি :
উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরে বিজয়া দশমীর দিনে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়। বিসর্জনের মধ্য দিয়ে দেবী আবার মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকে যাবেন। বিদায়ের এ সময়ে মাকে হাসিমুখে বিদায় জানাতে সিঁদুর খেলে রঙিন মুখে চলছে বিদায়ের প্রস্তুতি। প্রতিমা বিসর্জনের আগ মুহুর্তে  চলছে সিঁদুর খেলা'র মহোৎসব। মণ্ডপে মন্ডপে চলছে সিঁদুর খেলা। ভক্তরা একে অপরের মুখে মেখে দিচ্ছেন,লাল সিঁদুর। দিনাজপুর জেলায় এবার মোট ১ হাজার ২৪২ টি মন্ডপে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা। দেবীর  কষ্টশুধু বিবাহিত নারীর মধ্যে এই সিঁদুর খেলা সীমাবদ্ধ থাকে না; অবিবাহিত নারীরাও রঙিন হন লাল সিঁদুরে।দিনাজপুরের প্রতিটি দূর্গা মন্ডপে নারী-পুরুষ ভক্তরা ঢাকের তালে তালে একে অপরকে সিঁদুর পরিয়ে এবং আবির মাখিয়ে উৎসবের মধ্য দিয়ে মা দূর্গাকে বিদায় জানায়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী দর্পন বিসর্জনের পর শান্তিজল গ্রহন করে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন। বিকাল ৩ টা থেকে শোভাযাত্রা নিয়ে দিনাজপুর শহরের প্রত্যেকটি মন্ডপ থেকে প্রতিমাগুলো নেয়া শহরের উপকন্ঠে পুনর্ভবা নদীর সাধুর ঘাটে পৌছোবে। পুনর্ভবা নদীর সাধুর ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বাঙ্গালী সনাতন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। এছাড়াও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলের মন্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয় নিকটস্থ নদী বা জলাশয়ে। প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা। এদিকে সুষ্টু ও শান্তিপুর্নভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্নে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দিনাজপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর