বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতে চলন্ত ট্রেনে আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫০ পিএম, ২০২৩-০৮-২৬

ভারতে চলন্ত ট্রেনে আগুন, নিহত ১০

ভারতে পর্যটক বহনকারী একটি চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  
আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৬ আগস্ট) ভোরে দেশটির তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। এরপর তা বগিগুলোতে ছড়িয়ে পড়ে। তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি।  
আগুনের সূত্রপাতের বিষয়ে রেল সূত্র জানিয়েছে, ট্রেনের কামরার মধ্যেই তীর্থযাত্রীরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কফি বানাচ্ছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ওই সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে অনেকেই কামরা থেকে বাইরে বেরিয়ে পড়েন। কিন্তু বৃদ্ধরা পারেননি।
মাদুরাই জেলা কালেক্টর মস সঙ্গীতাকে উদ্ধৃত করে ভারতের সংবাদ সংস্থা বলেছে, এখন পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা বি.গুগনেশন এক বিবৃতিতে বলেছেন, ট্রেনের যাত্রীরা বেআইনিভাবে একটি গ্যাস সিলিন্ডার বহন করছিল তাদের কামরায়। যা আগুন লাগার কারণ।   প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের উড়িষ্যার করমন্ডলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়। এর পর এটি বড় দুর্ঘটনা।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর