শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩৩ পিএম, ২০২৩-১২-৩১
রাজধানীর রামপুরা বনশ্রীতে আসমা বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ভবনের নিচে পার্কিং করে রাখা তিনটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন রামপুরা থানার ওসি। তিনিসহ আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। রোববার (৩১ ডিসেম্বর) সকালে রামপুরা বনশ্রী ডি ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনাটি ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই বাসার একটি কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। আইন অনুযায়ী লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী ও আশপাশে গৃহকর্মীরা মৃত্যুর ব্যাপারে প্রতিবাদ করতে থাকে। তখন পুলিশের তরফ থেকে বলা হয় আগের নিয়ম অনুযায়ী লাশ হেফাজতে নিয়ে নেই। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় ওই বাসার সামনে অবস্থানরত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে তার মাথা ফেটে যায়। এবং ওই ৩২ নম্বর বাড়ির নিচে থাকা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এই ঘটনায় আর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। ওসি আরও জানান, গৃহকর্মী পড়ে মারা গিয়েছে নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে - বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। ওই বাড়ির গৃহকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited