বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এটিইউ'র অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের ০১ সদস্য গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার :    |    ০৮:৫৫ পিএম, ২০২৪-০১-২৩

এটিইউ'র অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের ০১ সদস্য গ্রেফতার

এন্টি টেররিজম ইউনিটের অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের ০১ সদস্য আটক করা হয়েছে। এবিষয়ে এটিইউ সূত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারী  (সোমবার) রাতে এটিইউ এর চৌকস একটি দল অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদরগা এলাকা হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সদস্যের নামঃ মো: সাগর আলী সালমান বিশ্বাস সাগর(২১), পিতা- মোঃ মফিজ উদ্দিন, স্থায়ী ঠিকানা- গ্রামঃ আল্লারদরগা সোনাইকুন্ডি মাদ্রাসাপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। গ্রেফতারকালে তার নিকট থেকে ০১টি এন্ড্রয়েড মোবাইল সেট ও ২ টি সিমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মো: সাগর আলী সালমান বিশ্বাস সাগর(২১) সর্বশেষ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদরগা এলাকার নুরুজ্জামান বিশ্বাস রকেট কয়েল ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিল। এই মামলার অপর দুই আসামীরা হলেন (১) মোঃ মুজাহিদুল ইসলাম (১৯), পিতা- মোঃ ছানোয়ার হোসেন, গ্রাম- দেবখন্ডা (৬নং ওয়ার্ড), (২) সাকির আহমদ (১৯), পিতা- মো: মাহবুব আলম, গ্রাম- পাড়ইল, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট গণকে গ্রেফতার করে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করে এটিইউ। গ্রেফতারকৃত মো: সাগর উক্ত মামলার এজাহারভূক্ত আসামী। গ্রেফতারকৃত মো: সাগর আলী সালমান বিশ্বাস সাগর (২১) সহ তার অন্যান্য সহযোগীরা সাইবার স্পেস ব্যবহার করে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
মামলা দায়েরের পর সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল। এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর আভিযানিক দল নিজস্ব নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর সর্বশেষ অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর