শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২৩ পিএম, ২০২১-০৪-০৪
লকডাউনে শিক্ষক-শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করতে হবে। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত আসার নির্দেশনা থাকলেও তা বাতিল করা হচ্ছে। রোববার (৪ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম রোববার বলেন, ‘সোমবার থেকে যদি লকডাউন ঘোষণা করা হয়, তাহলে লকডাউনে শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না। লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কীভাবে? এছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কিনা সেটি প্রজ্ঞাপন জারির পর বলতে পারব।’
তিনি বলেন, ‘লকডাউনের পর স্কুলের দাফতরিক কাজে প্রধান শিক্ষকসহ যাদের যাদের প্রয়োজন তারা রোস্টার করে স্কুলে যাবেন। বাকি শিক্ষকরা বাড়িতে অবস্থান করবেন।’
একই নির্দেশনা দেয়া হবে সকল স্কুল-কলেজে। লকডাউন ঘোষণা হলে শিক্ষকদের বাসায় অবস্থান করতে নির্দেশনা দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আজ রোববার এ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন মাউশির একাধিক কর্মকর্তা। এ নির্দেশনার মাধ্যমে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষার জন্য নিজ বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হবে।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited