শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:৫৪ পিএম, ২০২৬-০২-০৫
রাঙামাটিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি) সর্বোচ্চ সতর্কতায় থাকবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোট নিশ্চিত করতে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে সক্রিয় থাকবে এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি বরকলের ছোট হরিনা ১২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি অর্পিত দায়িত্ব দৃঢ়তার সঙ্গে পালন করবে। সংবাদ সম্মেলনে ১২ বিজিবি ব্যাটালিয়নের অপারেশনস অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক মো. মাসুদ রানা, পিএডিসি মো. সাকিব সায়েদ, স্থানীয় হেডম্যান, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited