বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

পূজামণ্ডপে মাতলামি করায় স্বেচ্ছাসেবক লীগ নেতার কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:১৯ পিএম, ২০২২-১০-০৫

পূজামণ্ডপে মাতলামি করায় স্বেচ্ছাসেবক লীগ নেতার কারাদণ্ড

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া সেনেরহাটে একটি পূজামণ্ডপে ঢুকে মাতলামি করায় জুয়েল হিরু নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। জুয়েল হিরু, একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জুটপুকুরিয়া এলাকার মুহাম্মদ আইয়ুবের ছেলে। তিনি বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক।  স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুয়েল হিরু নেশাগ্রস্ত অবস্থায় পূজামণ্ডপে ঢুকে আগত দর্শনার্থীদের সঙ্গে অশালীন গালিগালাজ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জুয়েল হিরুকে আটক করে।  লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, পূজামণ্ডপের আশপাশে মাতলামি করায় জুয়েল হিরু নামে একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া থানা থেকে কারাদণ্ডপ্রাপ্ত আসামি জুয়েল হিরুকে কারাগারে পাঠানো হয়েছে। বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, জুয়েল হিরু আমাদের কমিটির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ছিলেন। পূজামণ্ডপে মাতলামি করায় ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আমরা জানি। তার বিরুদ্ধে এখনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সামনে কমিটির সদস্যদের নিয়ে বসে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।  

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর