শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৭ পিএম, ২০২৬-০১-১১
খুলনা প্রতিনিধি :
খুলনায় আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক আব্দুল আওয়ালের ছেলে। রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে দুবৃত্তরা গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited