বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সম্মিলিত ইসলামী ব্যাংকের পদে সুযোগ পাচ্ছেন সরকারি ব্যাংকের কর্মকর্তারা

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:৫১ এএম, ২০২৬-০১-১৯

সম্মিলিত ইসলামী ব্যাংকের পদে সুযোগ পাচ্ছেন সরকারি ব্যাংকের কর্মকর্তারা

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে। ব্যাংকটির জন্য ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ এবং পদায়ন বিষয়ক একটি নীতিমালা জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ  রোববার (১৮ জানুয়ারি) ‘রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ ও পদায়ন নীতিমালা ২০২৬’ শীর্ষক এই নীতিমালার প্রজ্ঞাপন জারি করে। নীতিমালায় এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা এবং বাছাইপ্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। বহুল প্রচারিত জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তিন বছরের চুক্তির ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা ব্যবসায় প্রশাসনে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমডি পদের জন্য ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো ব্যাংকের কর্মরত বা অবসরপ্রাপ্ত সিইও হতে হবে, অথবা সিইও পদের অব্যবহিত আগের পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ইসলামিক ফাইন্যান্স পণ্য ও হিসাবায়ন বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। ব্যাংক বা আর্থিক খাতে একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৬৫ বছর। ডিএমডি পদের ক্ষেত্রে প্রার্থীদের কমপক্ষে ১৯ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং অব্যবহিত আগের পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বয়সসীমা ৪৫ থেকে ৬২ বছর। ইসলামি ব্যাংকিং, শরিয়াহ গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গভীর জ্ঞান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জিএম পদে চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত জিএম পর্যায়ের কর্মকর্তাদের বদলির সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া বিলুপ্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোস্যাল ইসলামী ব্যাংকের সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকেও যোগ্যতার ভিত্তিতে জিএম নিয়োগ দেওয়া যাবে। এ পদের জন্য ন্যূনতম ১৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬০ বছর। নীতিমালায় তিনটি পদের ক্ষেত্রেই কঠোর নৈতিক ও আইনি শর্ত আরোপ করা হয়েছে। কোনো প্রার্থী ঋণখেলাপি হলে, আর্থিক অনিয়মে জড়িত থাকলে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘন করলে বা প্রতারণা ও জালিয়াতির সঙ্গে যুক্ত থাকলে তিনি নিয়োগের অযোগ্য হবেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। এমডি ও ডিএমডি নিয়োগের জন্য অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টার নেতৃত্বে আট সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হবে। জিএম পদের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ছয় সদস্যের আলাদা কমিটি থাকবে। নীতিমালা অনুযায়ী সাত ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব যাচাই ও অনুমোদন শেষে পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর