বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-১৩ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী জামায়াতের মাহমুদুল

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:২৫ পিএম, ২০২৬-০১-২০

চট্টগ্রাম-১৩ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী জামায়াতের মাহমুদুল

আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস প্রার্থী মুফতি ইমরান ইসলামবাদী। জোট প্রার্থী হিসেবে ইমরান ইসলামবাদী মনোনয়ন প্রত্যাহার করায় দাঁড়িপাল্লা নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।  মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন খেলাফত মজলিস প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামীসহ সমমনা ১০ দলীয় জোট গঠন হওয়ার পর জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিশের আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ ইমরান ইসলামবাদীকে চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে প্রার্থী ঘোষণার খবর প্রচারিত হয়। এদিকে ইমরান ইসলামবাদী ১০ দলীয় জোট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েও মনোনয়ন প্রত্যাহার করায় বিষয়টি জোটের স্বার্থে বড় ত্যাগ হিসেবে দেখছে জোট সমমনা রাজনীতিবিদরা। তারা মনে করছেন, আসন সমঝোতায় ইমরান ইসলামবাদী প্রার্থী হয়েও ভোটের মাঠে তিনি জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন তা ইমরান ইসলামবাদীর বড় ত্যাগ ও উদার মনের পরিচয়। তাঁর এই ত্যাগের বিনিময়ে তরুণ রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যতে তাঁর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এদিকে জামায়াতের সাংগঠনিক অবস্থান ও প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর ব্যক্তিগত ইমেজ কাজে লাগালে ওই আসনে নির্বাচনের মাঠে ফের হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করেন সাধারণ ভোটাররা। বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজাম ও জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর সঙ্গে দ্বিমুখী লড়াই হবে এমনটাই তারা মনে করেন। মনোনয়ন প্রত্যাহারের পর মুফতি ইমরান ইসলামবাদী বলেন, জোট আমাকে মনোনয়ন দিয়েছে। তারপরেও ভোটের মাঠে আমরা জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি। আমরা ইসলামপন্থী দল। আমরা একসাথে জোটের প্রার্থীর জন্য কাজ করব। ইসলামের স্বার্থে আমরা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। আমাদের মনে কোনো হীনমন্যতা নেই। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ এই আসনসহ ১০দলীয় জোট বিজয় লাভ করবে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, খেলাফত মজলিসের প্রার্থী আমাদের ভাই মুফতি ইমরান ইসলামবাদীকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে জোটের বৃহত্তর স্বার্থে তিনি মনোনয়ন প্রত্যাহার করে আমাকে সমর্থন দিয়েছেন। আমরা ওনার এই ত্যাগ কখনো ভুলব না। ইসলাম ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে আমরা ভোটের মাঠে থাকব। ইনশাআল্লাহ জনতার রায়ে আমরা বিজয় লাভ করব।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর