বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

থমথমে জঙ্গল সলিমপুর, সন্ত্রাস নির্মূলে অভিযানের প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:১০ পিএম, ২০২৬-০১-২১

থমথমে জঙ্গল সলিমপুর, সন্ত্রাস নির্মূলে অভিযানের প্রস্তুতি

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে কিছু ব্যক্তি র‍্যাবের দুটি মাইক্রোবাসে হামলা করছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় এক র‌্যাব সদস্য নিহত এবং তিন জন আহতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় মোতালেব হোসেন ভূঁইয়া নামে এক র‌্যাব কর্মকর্তা মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিন র‌্যাব সদস্য। জানা গেছে, র‌্যাব সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনসহ অন্যদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। ওই সময় ইয়াসিন জঙ্গল সলিমপুরের ১ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল। র‌্যাবের টিম অভিযানে যাওয়ার বিষয়টি টের পেয়ে অনুষ্ঠানের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে র‌্যাবের ওপর অতর্কিত হামলা চালানো হয়। র‌্যাবের ওপর হামলার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, র‍্যাবের দুটি মাইক্রোবাস (হাইয়েস) সলিমপুরে যাওয়ার পর লাঠিসোঁটা নিয়ে কিছু ব্যক্তি সেটিকে ধাওয়া দিচ্ছেন। একপর্যায়ে মাইক্রোবাস দুটির কাচ ভাঙচুর করেন তারা। হামলার সময় ওই এলাকায় মাইকে ঘোষণা দেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। ঘোষণায় এলাকার ফটক আটকানোর জন্য বলছিলেন এক ব্যক্তি। আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে আছেন আহত কয়েকজন র‍্যাব সদস্য। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ। কক্ষের মেঝে রক্তে লাল হয়ে আছে। পুলিশ সদস্যরা আহত র‍্যাব সদস্যদের গাড়িতে তুলে দিয়ে আসছেন। স্থানীয় লোকজন জানান, হামলাকারীরা র‌্যাবের চার সদস্যকে তুলে নিয়ে যায় বিএনপির উদ্বোধন হওয়া নতুন কার্যালয় সংলগ্ন একটি দোকানে। সেখানে তাদের পিটিয়ে গুরুতর আহত করা হয়। নিহত র‌্যাব সদস্য মোতালেবকে পায়ে গুলি করা হয় এবং পিটিয়ে আহত করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম গিয়ে আহত তিন র‌্যাব সদস্যকে উদ্ধার করে। র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মেজর জালিস মাহুমুদ খানের নেতৃত্বে র‌্যাব-৭-এর ৪৩ জন সদস্য সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। সে সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় র‌্যাবের চার জন সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে সিএমএইচের জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিন র‌্যাব সদস্য চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। জঙ্গল সলিমপুরে বসবাসকারী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাজু বলেন, ‘ইয়াসিন কখনও বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন না। বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে তার দহরম-মহরম ছিল। যে কার্যালয়টি নতুন করে উদ্বোধন করা হয়েছে সেটি উদ্বোধনের কী আছে। কার্যালয়টি আগে থেকে ছিল। এটি লোক দেখানো। ইয়াসিন জঙ্গল সলিমপুরের স্বঘোষিত রাজা। তার কথার অবাধ্য হলে এখানে কেউ থাকতে পারে না। সলিমপুরে ইয়াসিনের কথাই শেষ কথা।’ তিনি আরও বলেন, ‘আমিও এখন এলাকায় থাকতে পারি না। গত ৩০ অক্টোবর অতর্কিতভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। আমাকে সলিমপুর থেকে বের করে দেওয়া হয়েছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেও কোনও প্রতিকার পাইনি।’ জামাল উদ্দিন নামে সলিমপুরের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সোমবার জঙ্গল সলিমপুরের ১ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয় হিসেবে যেটি উদ্বোধন করা হয়েছে সেটি আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল। ৫ আগস্টের পর থেকে এ কার্যালয় কেউ খুলছে না। আওয়ামী লীগের অনেকেই এলাকায় নেই। ওই কার্যালয়কে নতুন করে সাজিয়ে বিএনপি কার্যালয় হিসেবে উদ্বোধন করা হয়েছে।’ এ ঘটনার বিষয়ে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, ‘জঙ্গল সলিমপুরে কীভাবে র‌্যাব সদস্য নিহত ও আহত হয়েছেন তা আমার জানা নেই। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ এদিকে, নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার নামাজে জানাজায় অংশ নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জঙ্গল সলিমপুর, যা একটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে, তাদের নির্মূল করা হবে।’ চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, ‘সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর হামলায় জড়িতদের ধরতে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং মোবাইল ফোনের তথ্য পর্যালোচনা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত এজাহার পাওয়া যায়নি। এজাহার পাওয়ামাত্রই মামলা রুজু করা হবে।’ প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিংক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল সলিমপুর। সরকারি খাস জমির ৩ হাজার ১০০ একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা হয়েছে এ ঝুঁকিপূর্ণ বসতি। র‌্যাব সূত্র জানিয়েছে, নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া গত ৭ জুলাই ১৯৯৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে যোগদান করেন। ২০২৪ সালের ২৬ এপ্রিল থেকে তিনি র‌্যাব-৭-এর অধিনায়কের এসএস হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর