বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বললেন সৌদির শূরা কাউন্সিলের সাবেক সদস্য : ইসরায়েলের ইহুদিবাদের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৫৬ পিএম, ২০২৬-০১-২৪

বললেন সৌদির শূরা কাউন্সিলের সাবেক সদস্য : ইসরায়েলের ইহুদিবাদের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়া’ বা ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের শূরা কাউন্সিলের সাবেক সদস্য ড. আহমেদ বিন উসমান আল-তুয়াইজিরি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলে ইসরায়েলের প্রভাব বিস্তার এবং অস্থিতিশীল করতে সহায়তা করছে আমিরাত। সাবেক এ শূরা সদস্য একটি প্রবন্ধে এসব কথা উল্লেখ করেছেন বলে শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর। গ্রিক পুরাণ অনুযায়ী, প্রায় সাড়ে তিন হাজার বছর আগে প্রাচীন ট্রয় নগরী দখলের উদ্দেশ্যে দীর্ঘ ১০ বছর অবরোধ আরোপ করে রেখেছিল গ্রিক সৈন্যরা। কিন্তু এত সময় ধরেও সফলতা না পাওয়ায় তারা কূটকৌশল বা ষড়যন্ত্র করে। এর অংশ হিসেবে গ্রিকরা বিশাল একটি কাঠের ঘোড়া তৈরি করে এবং এতে কিছু সৈন্য লুকিয়ে রাখে। যা ট্রোজান ঘোড়া হিসেবে পরিচিত। অপরদিকে বাকি সেনারা জাহাজে করে চলে যাওয়ার ভান ধরে। ট্রয় নগরীর মানুষ কাঠোর ঘোড়াটিকে যুদ্ধের স্মারক মনে করে এটি নগরীর ভেতর নিয়ে আসেন। এরপর কাঠের ঘোড়ার ভেতর থাকা সেনারা বেরিয়ে আসেন এবং ট্রয় নগরীর মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলেন তখন সেটির ভেতর থাকা প্রায় ৩০ জন সেনা প্রধান প্রবেশদ্বার খুলে দেন। এরপর গ্রিকদের বিপুল সেনা ট্রয়ে প্রবেশ করে এটি প্রথমে দখল ও পরে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়। ট্রোজান ঘোড়াকে ষড়যন্ত্রের প্রতীক হিসেবে দেখা হয়। ড. আহমেদ বিন উসমান আল-তুয়াইজিরি তার প্রবন্ধে লিখেছেন, সৌদি আরব এবং আরব অঞ্চলের প্রধান শক্তিগুলোকে চ্যালেঞ্জ করার জন্য আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে কাজ করছে। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক গড়েছে সৌদির প্রতি শত্রুতা, সৌদির ধর্মীয়, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামোর প্রতি হিংসা থেকে। এছাড়া আমিরাত এ অঞ্চলে প্রভাবশালী দেশও হতে চায়। তিনি দাবি করেছেন, ইসরায়েলি-আমিরাত সম্পর্ক আরব ও মুসলিম ঐক্যের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, “আমিরাত নিজেকে ইহুদিবাদের হাতে সমর্পণ করেছে।” তিনি তার প্রবন্ধে উল্লেখ করেছেন ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের সামরিক বর্বরতায় সরাসরি সহায়তা করেছে আমিরাত। এছাড়া ফিলিস্তিনি প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাতে আমিরাত তাদের লোহিত সাগর ও হর্ন অব আফ্রিকায় থাকা ঘাঁটি ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। এছাড়া ইয়েমেন, লিবিয়া, সুদান, তিউনিশিয়া, মিসর এবং সোমালিয়াকে অস্থিতিশীল করতে আমিরাত সহায়তা করেছে বলেও অভিযোগ করেছেন সৌদির শূরা কাউন্সিলের সাবেক এ সদস্য। সূত্র: মিডেল ইস্ট মনিটর

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর