শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১৮ পিএম, ২০২৬-০১-২৬
সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
অপহরণ মামলার আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। পুলিশের হাতে আসামীরা গ্রেফতার না হওয়ায় এলাকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। আসামীরা বাদীনীর লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর বালিঘুগরি গ্রামের মো: মোস্তফা এর নাবালিকা মেয়ে মোছা: মোসলিমা আক্তার মিম (১৫) মাছুয়াকান্দি গ্রামের খাতুনে জান্নাত হযরত ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসায় লেখাপড়া পড়া করে। গত ৩০ অক্টোবর ২০২৫ইং তারিখে সকাল সাড়ে ৬টার দিকে যাওয়ার সময় ‘ছোনগাছা মা ও শিশু হাসপাতাল’ এর উত্তর পার্শ্বে পাকা রাস্তায় পৌছলে একই উপজেলার বাগবাটী ইউনিয়নের খোড়ারগাঁতী গ্রামের আব্দুল মোতালেব পুত্র মো: সোহাগ রানা (২২), চর বালিঘুগরি গ্রামের মো: সোলায়মান এর পুত্র মো: মাসুদ (২৫) ও মৃত শামসুল আলম এর পুত্র মো: মিজানুর রহমান (৩০) একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে মোছা: মোসলিমা আক্তার মিম (১৫)কে জোরপূর্বক ভাবে অপহরণ করে কড্ডার মোড়ে নিয়ে যায়। কড্ডার মোড় থেকে বাসযোগে গাজীপুর চন্দ্রামোড়ে নিয়ে বাস থেকে নামিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে জামগড়ায় একটি অপরিচিত বাসায় নিয়ে যায়। গত ৩১ অক্টোবর ২০২৫ইং তারিখে মো: সোহাগ রানা জোরপূর্বকভাবে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। নাবালিকা মেয়ে বাসায় ফেরত না আসলে তাৎক্ষনিকভাবে সিরাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নং-১৯৬০, তারিখ: ৩০ অক্টোবর ২০২৫ইং। নাবালিকা মেয়েকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করাকালে গত ৩ নভেম্বর ২০২৫ইং তারিখে আসামীরা মোছা: মোসলিমা আক্তার মিম (১৫) ফেরত নিয়ে আসে। নাবালিকা মেয়ের মুখের ঘটনা বিস্তারিত শুনে স্থানীয় ময়-মুরুব্বিদের নিকট বিচার প্রার্থী হলে আসামীরা বিচার শালিসের আশ্বাস দিয়া তালবাহানা করে সময় ক্ষেপন করে। বিচার না পেয়ে গত ১০ নভেম্বর ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ আইনে ৭/৯(১)৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪, তারিখ: ১০/১১/২০২৫ইং। এই মামলায় আসামী মো: সোহাগ রানা (২২), মো: মাসুদ (২৫) ও মো: মিজানুর রহমান (৩০) আসামী গণ বিজ্ঞ আদালতের কাছে হাজির না হয়ে জামিন প্রার্থনা করেনি। নারী ও শিশু আদালত ১, সিরাজগঞ্জ-এ গত ১১/০১/২০২৬ইং তারিখে একটি শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে আসামীরা হাজির হয়নি। আসামী আদালতে হাজির না হয়ে দেদাচ্ছে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় পুলিশও আসামীদের গ্রেফতার করছে না। আসামীরা গ্রেফতার না হওয়ায় এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এবিষয়ে অপহরণ মামলার বাদিনী নাজমা বেগম বলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ দেখেও তাদের গ্রেফতার করছে না। আসামীরা আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে একটি নাটক সাজিয়ে আমার আত্মীয় স্বজনের নামে গত ২৫ নভেম্বর ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। এবিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: শফিউল আলম বলেন, মোবাইল ট্রাঙ্কিংয়ের মাধ্যমে আসামীদের খোজা হচ্ছে। আসামীদের পেলে গ্রেফতার করে আদালতের নিকট সোপর্দ করব। আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেনি। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এবিষয়ে মামলা হওয়ার সময় আমি দায়িত্বে ছিলাম না। বিষয়টি আমি দেখতেছি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited