শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৪৯ পিএম, ২০২৬-০২-১২
যশোর ব্যুরো :
যশোরের ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। যশোর শহরতলীর খোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ, তরুণ ও বয়োজ্যেষ্ঠ ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন। এই কেন্দ্রে ভোট প্রদান করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের মিয়া। তিনি বলেন, ‘অনেক দিন পর এমন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে বলে আশা করছি। নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ।’ এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানিয়েছেন, ছয়টি সংসদীয় আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মোট ১৪ হাজার ৬২ জন সদস্য দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited