শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:০২ পিএম, ২০২৬-০২-১২
চট্টগ্রামের ছেলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের জন্মস্থানে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের এস এস খালেদ রোড আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) আসেন তিনি। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাঁকে নিরাপত্তা দিয়ে কেন্দ্রের ভেতর নিয়ে যান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁর সঙ্গে ভোট দেন ভাই ও ক্রিকেটার নাফিস ইকবাল।
ভোট দেওয়ার পর তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, সুন্দর পরিবেশে জীবনের প্রথম ভোট দিলাম, খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি সবাই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। আরপিএটিসি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কে বি এম মোস্তফা জামান জানান, সকাল ১১টা পর্যন্ত তাঁর কেন্দ্রে ১৪ শতাংশ ভোট পড়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited