শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৮ পিএম, ২০২৬-০২-১৬
পরবর্তী সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর নোট রেখে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সরকারে যারা আসবেন তারা সেগুলো দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশা করেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আপনি এত বড় মন্ত্রণালয়ে ছিলেন কি রেখে যাচ্ছেন পরবর্তী সরকারের জন্য বা কাজ এগিয়ে নেওয়ার জন্য কি আহ্বান থাকবে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, সাকসেসের নোট রেখে যাচ্ছি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার দায়িত্ব নিয়েছিল, আমরা ১৮ মাস জনগণের স্বার্থে রাষ্ট্রে যে গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন তার থেকে দেশকে একটা নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য। আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করে আমাদের সাকসেস নোট রেখে যাচ্ছি। উনারা দেখবেন কি করেছি, আমরা কি উদ্দেশ্যে মন্ত্রণালয়গুলো চালানোর চেষ্টা করেছি এবং কি ধরনের কাজগুলো করেছি। তারপর উনারা উনাদের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এ সরকার দুর্নীতিতে এক ধাপ এগিয়েছে টিআইবি রিপোর্টে এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান খান বলেন, আইবিকে জিজ্ঞাসা করেন। এটা টিআইবিকে জিজ্ঞাসা করতে হবে উনারা যে রিপোর্ট করেছেন রিপোর্টের ভিত্তি, জনগণের আলোচনা এবং টিআইবি রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। কারণ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন তাদের সঙ্গে কথা বলেন হয়তো চিত্র আলাদা হবে। আর অনেক জায়গাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় সংস্কার কমপ্লিট হয়নি। আশা করি সেগুলো কমপ্লিট হবে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited