শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:৪৭ পিএম, ২০২১-০৪-১২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৫৪১ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৪৩০ এবং শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৮৬০ জনে। সোমবার (১২ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৬০৩ নমুনা পরীক্ষায় ৫৪১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৫২ জন এবং উপজেলার ৮৯ জন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত বিধিনিষেধের পর থেকে টানা অভিযানের অংশ হিসেবে গতকালও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ৩৮ মামলার বিপরীতে মোট ৫২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে সচেতনতার জন্য প্রায় পাঁচ হাজার পিস মাস্কও বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited