বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে কেউ অভুক্ত থাকবে না: সরোয়ার আলমগীর

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:২৮ পিএম, ২০২৬-০৩-১৪

সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে কেউ অভুক্ত থাকবে না: সরোয়ার আলমগীর

রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই আর অভুক্ত থাকবে না এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। শুক্রবার (১৩ মার্চ) ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটে একটি হলরুমে জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের অসহায়, দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর এসব কথা বলেন। প্রতিবছরের মতো এবারও সংগঠনটির উদ্যোগে স্থানীয় শতাধিক অসহায়, দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, রমজানের এই খাদ্য বিতরণ আয়োজন আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়; বরং একে অপরের কষ্টের ভাগিদার হওয়ার মাস। মহান আল্লাহ তায়ালা এ মাসে বেশি বেশি দান-সদকা করার নির্দেশ দিয়েছেন। আজ মানুষের হাতে যে উপহার তুলে দেওয়া হচ্ছে, তা কোনো করুণা নয়; এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। সমন্বয়কারী জিপন উদ্দিন বলেন, আমরা কেবল বন্ধুত্বের বন্ধন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রমজান ও ঈদের আনন্দে এলাকার দরিদ্র মানুষও যেন শামিল হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের সদস্যরা জানান, সংগঠনের নিজস্ব তহবিল ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এসব উপহার সামগ্রী সংগ্রহ করা হয়েছে। বিতরণ শেষে সুবিধাভোগীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে মাস্টার জেএম তাওহীদ হোসেন ও জাহেদ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সরোয়ার হোসেন, মো. জালাল উদ্দিন চৌধুরী, লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, প্রফেসর এন এম রহমত উল্লাহ, বেলাল উদ্দিন মেম্বার, বরুণ আচার্য বলাই, মোজাহারুল ইকবাল লাভলু, এমদাদুল ইসলাম মুন্না, এরশাদ খোকন, নাজমুল তারেক, মাওলানা হাসিবুর রহমান, মোহাম্মদ ইয়াসিন, জমির উদ্দিন, মো. সোহেলসহ জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
উল্লেখ্য, এর আগেরদিন জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে একটি ইফতার মাহফিলও অনুষ্ঠিত হয়।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর