বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে দেশের প্রথম বেসরকারি কনটেইনার বন্দর এমজিএইচ টার্মিনাল উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৪৫ পিএম, ২০২৬-০৪-২০

চট্টগ্রামে দেশের প্রথম বেসরকারি কনটেইনার বন্দর এমজিএইচ টার্মিনাল উদ্বোধন

দেশের প্রথম বেসরকারি কনটেইনার বন্দর এমজিএইচ টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএর বোর্ড রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  সংশ্লিষ্টরা জানান, সাত একর জমির ওপর নির্মিত এই আধুনিক টার্মিনালে রয়েছে ২৫০ মিটার দীর্ঘ একটি জেটি। এটি একসঙ্গে ৩ হাজার ৫০০ টিইইউএস কনটেইনার ধারণ করতে সক্ষম এবং মাসে প্রায় ৪০ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার খালাস ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং মাসিক ১০২টি জাহাজ হ্যান্ডলিং সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এমজিএইচ টার্মিনালটি দেশের প্রথম গ্রিন পোর্ট বা পরিবেশবান্ধব বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। টার্মিনালটি সম্পূর্ণ জিরো এমিশন নীতিতে পরিচালিত হবে। কনটেইনার হ্যান্ডলিংয়ের সব সরঞ্জাম ও প্রাইম মুভার বিদ্যুৎচালিত এবং সোলার রোড প্যানেল ও সোলার ফেন্সিংয়ের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর ফলে বছরে প্রায় ২ হাজার ৭০০ টন কার্বন নির্গমন কমানো সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবস্থানগত সুবিধার কারণে মোহনা থেকে মাত্র ৩০ মিনিটের মধ্যে জাহাজ টার্মিনালে ভিড়তে পারবে। যেখানে মূল চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়তে প্রায় দুই ঘণ্টা সময় লাগে, সেখানে এই টার্মিনাল ব্যবহারে প্রতিটি জাহাজের অন্তত দেড় ঘণ্টা সময় সাশ্রয় হবে। এতে জাহাজপ্রতি শূন্য দশমিক ৬ থেকে ১ দশমিক ৩ টন পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব হবে, যা আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সুবিধা এনে দেবে। এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ জানান, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ৫৫০ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করা এবং দেশের লজিস্টিকস খাতকে আধুনিক ও গতিশীল করে তোলা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান বলেন, বেসরকারি খাতের দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই উদ্যোগ দেশের রপ্তানি খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমজিএইচ গ্রুপের এই বিনিয়োগ দেশের সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারণ, লজিস্টিকস দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর