শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৪ পিএম, ২০২১-০৫-২০
দেশে প্রথমবারের মতো কোনো এক এমপি পুত্রের এক মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। প্রায় অর্ধ কোটি টাকার ওষুধ নিয়ে ফিলিস্তিন দূতাবাসের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য এ. বি.এম. ফজলে করিম চৌধুরীর সুযোগ্য সন্তান ফারাজ করিম চৌধুরী। বর্বর ইসরাইলি সামরিক বাহিনীর নির্মম নির্যাতনের শিকার নিরীহ ফিলিস্তিনবাসীর সাহায্যার্থে ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ।
ফিলিস্তিনের জনগনের জন্য প্রায় অর্ধকোটি টাকার ওষুধ নিয়ে একটি সংবাদ সম্মেলন শেষে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী। বেশ কিছুদিন ধরেই ফিলিস্তিন এর মানুষদের কিভাবে সাহায্য করা যায় সেই বিষয়ে কাজ করছেন ফারাজ করিম চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেশ কয়েকটি পোস্টের মাধ্যমে ওষুধ সরবরাহ করার চেষ্টা করেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আজ ফিলিস্তিন দুতাবাসে তার সংগৃহিত সকল ওষুধ নিয়ে রওনা হয়েছেন ফিলিস্তিন দূতাবাসের উদ্দেশ্যে। তার এমন উদ্যোগ বর্তমান তরুণ প্রতিনিধিদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন দেশের বিশিষ্টজনেরা। এছাড়াও এমন উদ্যেগে আবেগ আপ্লুত ও বিস্মিত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান। তিনি বাংলাদেশের মানুষের এমন সহযোগীতার কথা সবসময় মনে রাখবেন বলেছেন। তিনি আরো বলেন বাংলাদেশের সাথে ফিলিস্তিনের বন্ধুত্ব সবসময় অটুট থাকবে।
এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, “এই মানবিক কার্যক্রমে ওষুধ কোম্পানির মধ্যে অপসনিন ফার্মা ও একমি ফার্মাসিউটিক্যাল্স এগিয়ে এসেছে তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার অনেক বন্ধুরা সাহায্য করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি"।এছাড়াও বিভিন্নভাবে দেশের বাইরে ও দেশের মধ্যে যারা সহযোগীতা করেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ফারাজ করিম চৌধুরী।
ফারাজ করিম চৌধুরীর এই মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর কন্যা সুমাইয়া হোসেন বলেন, “শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানুষ হিসেবে নির্যাতিত ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে।”
দূতাবাস বিকাশ একাউন্ট খুলেছে। যার ফলে যে কেউ সরাসরি বিকাশ নাম্বারে সহযোগিতা পাঠাতে পারবে। বিকাশ কতৃপক্ষ ইতিমধ্যে এই উদ্যেগকে সমর্থন জানিয়ে বিকাশ অ্যাপে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য ডোনেশন অপশন চালু করেছে। তাই চাইলেই যে কেউ খুব সহজে যেকোনো পরিমাণ অর্থ ডোনেশন করতে পারবে ফিলিস্তিন এর অসহায় মানুষের জন্য।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য সহযোগিতার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited