শিরোনাম
আখাউড়া প্রতিনিধি : | ০৩:৫২ পিএম, ২০২১-০৫-৩১
জালাল উদ্দিন দেওয়ান গং কর্তৃক পারিবারিক কবরস্থান আত্মসাৎ ও ভীটীভুমি জবর দখল ও সুশীল সমাজের নাগরিক শিপন দেওয়ানের উপর বিচার শালিসে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রাম পূর্বপাড়ার শিপন উদ্দিন দেওয়ান ও আহতদের পরিবারবর্গের আয়োজনে ওই সংবাদ সম্মেলন হয়েছে। নিজ বসত বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিপন উদ্দিন দেওয়ান বলেন,গত ২৮মে শুক্রবার সকালে দেবগ্রাম পূর্বপাড়ার দেওয়ান আমিন উদ্দিনের বাড়িতে দেওয়ান ইয়াছিন ও আমিন উদ্দিনের বসত বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ থাকায় তার নিষ্পত্তি করতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক শালিসি সভায় খতিয়ান অনুযায়ী বক্তব্য দেয় আমি।এরই জের ধরে তখন উতপেতে থাকা সন্ত্রাসী দেওয়ান জালাল উদ্দিনের হুকুমে তার পাঁচ ছেলে যথাক্রমে অপু,সাদ্দাম, জুয়েল,আজিম,আশিক আমি ও আমার ছোট ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। তিনি আরও বলেন,হামলায় আমার বাম পা ভেঙে যায় এবং আমার ছোট ভাই সহ পরিবারের সকলে মারাত্মক জখম হয়।গত বছর জালাল উদ্দিন দেওয়ান গং এর বিরুদ্ধে আখাউড়া পৌরসভায় জাল খতিয়ান,দলীল দ্বারা পারিবারিক কবরস্থান ও ভীটীভুমি জবর দখল ও আত্মসাতের অভিযোগ করাও হামলার অন্যতম কারন। থানায় অভিযোগ করা সত্ত্বেও আসামীরা এখনো বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি। পৌরসভার ৮ নং ওয়ার্ড দেবগ্রামের কাউন্সিলর বাবুল মিয়া বলেন,এটা তাদের পারিবারিক ঝামেলা। সামাজিকভাবে বসে সমাধান হয়ে যাবে বলে আশা করছি। এবিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited