শিরোনাম
সংবাদদাতা,খুলনা : | ০৮:১৩ পিএম, ২০২১-০৬-১৬
খুলনায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল জলিল (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে ভুক্তভোগীর অভিযোগের পর তাকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল জলিল ময়লাপোতা এলাকার পৌর কলোনির রাহেলা বস্তির বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোনাডাঙ্গা ময়লাপোতা রাহেলা বস্তির কথিত পুলিশের সোর্স মিন্টু ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু হাওলাদারের নেতৃত্বে ওই এলাকায় প্রতিনিয়ত মাদকের আসর বসে। বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও বিক্রেতা এ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। মাদক সেবনের পর তারা প্রায়ই মাতলামি করে এবং নারীদের সঙ্গে অশ্লীল আচরণ করে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না। বুধবার সকালে আব্দুল জলিল নামের ওই মাদকসেবী প্রতিবন্ধী শিশুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। পরে লোকজনের উপস্থিতি টের পালিয়ে যান।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টাকালে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুর পরিবার থানায় অভিযোগ করলে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল জলিলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited