শিরোনাম
গোপালগঞ্জ প্রতিনিধি : | ০৭:০০ পিএম, ২০২১-০৮-০২
গোপালগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের আরো দুই সদস্য গ্রেফতার হয়েছে। এক মাসের ব্যবধানে মোটরচাইকেল চোর চক্রের ৪সদস্যকে গ্রেপ্তার করলেন গোপালগঞ্জ সদর থানা পুলিশ। গত শুক্রবার রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বেজড়া গ্রামের মোঃ মিটুল মিয়া (৩০) ও মন্ডলগাতী গ্রামের লিটন মিয়া (২৫) তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মিটুল মিয়া (৩০) বেজড়া গ্রামের মোঃ নেহাল উদ্দিনের ছেলে ও মোঃ লিটন মিয়া (২৫) মন্ডলগাতী গ্রামের মোঃ কুদ্দুস মোল্লার ছেলে।
এর আগে গোপালগঞ্জ শহরে মোটর সাইকেল চুরির সময় হাতেনাতে মোঃ আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যাকে গ্রেফতার করে। পরে চোর চক্রের প্রধান সদস্য শিবলু মোল্লা (৩৬) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রফতার করে।
মোঃ আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যা নড়াইল জেলার লোহাগড়া থানার মোচনা পূর্বপাড়া গ্রামের ইসমাইল মোল্যার ছেলে এবং শিবলু নাকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঁদ আলী মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, গত ২৮জুন গোপালগঞ্জ চাঁদমারী এলাকা থেকে জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল সরকারি একটি মোটরসাইকেল চুরি হয়। এছাড়াও এই চক্রটি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে আসছিল। গত ৭ জুলাই গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকা থেকে মোঃ আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্লাকে মোটরসাইকেল চুরির সময় ধরা পড়ে এলাকাবাসীর হাতে। তারই তথ্যের ভিত্তিকে অভিযান চালিয়ে এ পর্যন্ত চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited