শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১১:৪৬ এএম, ২০২২-০৫-১০
১৫ মে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে দিমুথ করুনারত্নের দল। সকালে শুরু হওয়া এই ম্যাচে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয় পেয়েছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক।
তবে সকালে ম্যাচ শুরু হলেও খুব বেশিদুর এগুতে পারেনি। বৃষ্টির কারণে বন্ধ হয়ে রয়েছে। ৮.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি হানা দেয়। এরপরই বন্ধ হয়ে যায় ম্যাচ। সে পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৪ রান করেছে শ্রীলঙ্কা। আশিথা ফার্নান্দো ৭ রানে এবং কুশল মেন্ডিস ৫রানে ব্যাট করছেন। ২ রান নিয়ে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে উইকেটের পেছনে বিজয়ের হাতে ক্যাচ দেন তিনি।
শ্রীলঙ্কা দল
আশিথা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), চামিকা করুনারত্নে, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, রমেশ মেন্ডিস, প্রাভিন জয়াবিক্রমা, কামিল মিশ্র, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাসিথ এম্বুলদেনিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা।
বিসিবি একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহী।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited