শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:১৪ পিএম, ২০২২-০৬-০৮
উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিলো তুরস্ক। প্রথম ম্যাচে ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। এবার লিথুনিয়ার জালে তুর্কিরা গুনে গুনে দিলো ৬ গোল। মঙ্গলবার রাতে ‘সি’ লিগের গ্রুপ ওয়ানের ম্যাচে লিথুনিয়ার মাঠ জালগিরিস স্টেডিয়ামে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে তুরস্ক। দুটি করে গোল করেন ডুগোকান সিনিক আর সের্দার দারসুন।
একতরফা ম্যাচে মোট ২৪টি শট নেয় তুরস্ক, যার ১৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আধ ডজন গোল হজম করা লিথুনিয়া ৮ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচ শুরু হতে না হতেই উৎসব তুর্কি শিবিরে। দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে দেন সিনিক। ১৪ মিনিটের মাথায় তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরস্ক।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে উঠে তারা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দারসুন। ৮১ মিনিটে তিনি পান নিজের দ্বিতীয় গোল। শেষ ৯ মিনিটে আরও তিন গোল করে তুরস্ক। ৮৯ মিনিটে ইউনুস আকগুন আর ৯০ মিনিটে হালিল দেরভিসুগলো গোল করলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited