বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    |    ০৪:৩৬ পিএম, ২০২০-০৯-২২

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন

 

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাবেদ রহিম বিজন। সোমবার সন্ধ্যায় জেলা নির্বাচন কমিশন ভোট গননা শেষে এই ফলাফল জানান। নির্বাচনের ফলাফল হলো, সভাপতি পদে রিয়াজউদ্দিন জামি ২০ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী দীপক চৌধুরী বাপ্পি ১৫ ভোট ও মোঃ আরজু পেয়েছেন ২ ভোট। 

সাধারণ সম্পাদক পদে জাবেদ রহিম বিজন ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী বাহারুল ইসলাম মোল্লা পেয়েছেন ১১ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পীয‚ষ কান্তি আচার্য। তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ জসীম উদ্দিন ১৪ ভোট ও সৈয়দ মোহাম্মাদ আকরাম পেয়েছেন ৭ ভোট। সহ-সভাপতি পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খান সাদাত। তার প্রতিদ্বন্ধি প্রার্থী নিয়াজ মোহাম্মদ খান বিটু পেয়েছেন ১৪ ভোট। কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শাহাজাদা ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোশাররফ হোসেন বেলাল পেয়েছেন ১৪ ভোট।

 দপ্তর সম্পাদক পদে শাহজাহান সাজু ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোজাম্মেল চৌধুরী পেয়েছেন ১৬ ভোট। সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মজিবুর রহমান খান ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী উজ্জল চক্রবর্তী পেয়েছেন ১৪ ভোট। এছাড়াও ৪ টি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় ৪ জন নির্বাচিত হয়েছেন। 

এরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ রিয়াজ আহমেদ অপু, পাঠাগার ও ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে এইচ এম সিরাজ, র্কাযকারী সদস্য পদে ফরহাদুল ইসলাম পারভেজ ও মনির হোসেন। পরে নব-নির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছে দেশ ও জাতির কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সোমবার দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। 

নির্বাচন পরিচালনা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার জান্নাত জাহান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আবু সাইদসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট গন উপস্থিত ছিলেন। 

এদিকে এক বার্তায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর