বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

যশোরে মাদক মামলায় এক আসামির ১০ বছরের জেল

যশোর জেলা প্রতিনিধি    |    ০৭:৪৭ পিএম, ২০২২-১০-১১

যশোরে মাদক মামলায় এক আসামির ১০ বছরের জেল

যশোরে মাদক মামলায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। ১১ অক্টোবর মঙ্গলবার স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক  এ আদেশ দেন।  সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের একরাম হোসেনের ছেলে। একই মামলায় জাহাঙ্গীরের পিতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মুস্তাফা রাজা। মামলার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রাম দিয়ে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষনিক একটি টিম পায়রা ডাঙ্গা মধ্যপাড়ার মসজিদের সামনে অবস্থান নেয়। কিছু সময় পর একটি আলমসাধু আসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে আলমসাধু চালক জাহাঙ্গীরকে আটক করে ওই আলমসাধু তল্লাসি চালায়। এসময় আলম সাধুর টুলবক্সের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল ও পাশে থাকা গাড়ির অতিরিক্ত টায়ারের ভেতর থেকে আরও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এরসাথে তার পিতাও জড়িত রয়েছে বলে জানায় জাহাঙ্গির। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে ওই দুইজনতে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। ২০১১ সালের ১০ ডিসেম্বর মামলাটি তদন্ত করে দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট জমাদেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আলী শেখ। মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষনা করেন। আসামি জাহাঙ্গীর পলাতক রয়েছেন। 

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর