বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই: নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৪ পিএম, ২০২৩-০২-১৩

একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই: নতুন রাষ্ট্রপতি

বেঁচে থাকলে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেখে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে তিনি এ কথা বলেন।

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমাকে আল্লাহ যদি জীবন দেয় সেই নির্বাচন (আগামী নির্বাচন) পর্যন্ত, আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। এটাই আমার চরম প্রত্যাশা।আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিরোধী দলগুলোকে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সব সরকারবিরোধী দলকে আহ্বান জানাবো- আপনারা আসেন, আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরামর্শ দিন। সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন, সরকারের কাছে বলবেন। তারপর সেই পরামর্শ সংবিধানের মধ্য থেকে যতটুকু সরকার পারবে একোমোডেশন করতে, জনগণের রায়কে সঠিক ভাবে প্রতিফলন হওয়ার পথে যাতে কোনোরকম অন্তরায় না থাকে, কোনোরকম প্রশ্ন না হয় সেভাবেই যেন নির্বাচনটি হয়।

দেশের মালিক জনগণ উল্লেখ করে নতুন রাষ্ট্রপতি বলেন, দেশবাসীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে, সামনে জাতীয় নির্বাচন। আমাদের সংবিধান অনুযায়ী জনগণই এ রাষ্ট্রের মালিক। সংবিধানের ৭ ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে দেশের মালিক জনগণ। তাহলে জনগণে এগিয়ে আসতে হবে। নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে।

আগামীতে জনগণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলকে নির্বাচিত করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, লক্ষ্য রাখতে হবে, আমার সবচেয়ে বড় আকাঙ্খা, যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার এই আকাঙ্খা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। যে সরকার বা যাকে নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের হয়। যেহেতু স্বাধীনতা এনেছে বীর মুক্তিযোদ্ধারা, দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই। এটাই আমার চরম আকাঙ্খা। জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলবে।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রশংসা করে নতুন রাষ্ট্রপতি বলেন, এই ১৪ বছর সরকারের ধারাবাহিকতা রয়েছে। ১৪ বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা চলছে। একটি উন্নয়নের মাইলফলক এখন বাংলাদেশ। এখন সমগ্র বিশ্বে বাংলাদেশের পরিচিতি একটি উন্নয়নশীল দেশ হিসেবে। সেই ধারাবাহিকতা যেন বজায় রাখে।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর