শিরোনাম
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবিঃ | ০৩:২১ পিএম, ২০২০-১০-২০
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা তরুণ কলাম লেখক ফোরামের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর, সোমবার রাত ৮ টায় জুম এ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
ফোরামের সভাপতি কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানা। এসময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক বণিকবার্তার সহ-সম্পাদক, লেখক ও অনুবাদক সাবিদিন ইব্রাহিম, ডেইলি স্টার প্রকাশনীর কো কনভেনর, কবি ও গবেষক ইমরান মাহফুজ এবং তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশে নানা পরামর্শসহ একজন লেখকের করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে নবীণ শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, লোকগান এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মাহমুদুল হাসান।
ভার্চুয়াল এ নবীণবরণে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited