শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫৪ পিএম, ২০২৪-০৫-০৪
দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সাত মাস পর বিচারকাজ পরিচালনার জন্য আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রোববারের (৫ মে) জন্য শনিবার (৪ মে) প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে দেখা যায় এক নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুই নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।
এক নম্বর বেঞ্চের সদস্যরা হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি কাশেফা হোসেন।
দুই নম্বর বেঞ্চের সদস্যরা হচ্ছেন হলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
গত বছরের ২৬ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছে। ২৪ এপ্রিল আপিল বিভাগে নতুন তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নেন। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited