বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান ”বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন”র সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত

এস এম মাসুদ রানা, সীতাকুণ্ড :    |    ১২:১১ পিএম, ২০২০-১০-২৭

ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান ”বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন”র সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত

 


 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)‘র উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনের কার্যক্রমের উন্নয়ন অগ্রযাত্রা গতিশীল রাখা এবং বাংলাদেশের সামাজিক উন্নয়নে মানসম্পন্ন কার্যক্রম বাস্তবায়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানকে পরবর্তী দুই বছরের জন্য “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন”র সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র পরিচালনা পরিষদের ১৪০তম সভায় ফাউন্ডেশনের আর্টিকেল অব এসোসিয়েশনের  বিধান মতে সহযোগি সংস্থাসমূহের মধ্যে হতে ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সম্মানিত সদস্য হিসেবে মোঃ আরিফুর রহমানকে নির্বাচিত করা হয়।  এখানে উল্লেখ্য যে, ইপসা ১৯৮৫ সালে আন্তর্জতিক যুব বর্ষে প্রতিষ্ঠা লাভ করে প্রায় ৩ যুগের অধিককাল ধরে বৃহত্তর চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ইপসা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকাল থেকে সহযোগি সংস্থা হিসেবে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ইপসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগি সংস্থা হিসাবে বহত্তর চট্টগ্রামে বিভিন্ন সমাজ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক ক্ষমতায়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি ইপসা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো’র নিবন্ধিত একটি বেসরকারি সমাজ উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা। ইপসা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ”United Nations Economic and Social Council (UN ECOSOC)” এর কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত একটি স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে ইপসা তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার ও উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যাক্তিদের প্রবেশগম্যতা বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বরাদ্বকৃত বাজেটে দেশের জাতীয় পর্যায়ে এবং প্রত্যন্ত আঞ্চলে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিও সমূহের মধ্যে আর্থিক অনুদান ও কারিগরী সহায়তা প্রদান করে থাকে।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর