শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৭:৩৮ পিএম, ২০২৪-১০-০৭
মীরসরাইয়ে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে কামরুল আলম হত্যাকান্ডের ক্লুলেস মামলার ঘাতক চালক আবদুল্যাহ আল মামুন প্রকাশ পারভেজ’কে মীরসরাই থানাধীন কমলদহ বাজার থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
ক্লুলেস হত্যা মামলা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম মোঃ কামরুল আলম (৫০) চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন কাজির তালুক এলাকার বাসিন্দা। ভিকটিম গত ১২ জুলাই শুক্রবার নিজ বাড়ি হতে পায়ে হেঁটে বড় তাকিয়া বাজারে যাওয়ার সময় আনুমানিক ০৮৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউপিস্থ বড় তাকিয়া দক্ষিণ বাইপাস এলাকার চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে রাস্তা পারাপারের সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি বাস এবং একটি কাভার্ড ভ্যান ওভারটেকিংয়ের সময় ভিকটিমকে পিছন থেকে চাপ দিয়ে পিষ্ট করে। এতে ভিকটিম মোঃ কামরুল আলম গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় কুমিরা হাইওয়ে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রামের মীরসরাই থানায় উপরোক্ত বাস ও কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
এবিষয়ে র্যাব সূত্রে জানা যায়, উক্ত মামলার অজ্ঞাত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। নজরদারির একপর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ক্লুলেস হত্যাকাণ্ডের আসামি ঘাতক গাড়িচালক আবদুল্যাহ আল মামুন প্রকাশ পারভেজ চট্টগ্রামের মীরসরাই থানাধীন কমলদহ বাজারে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৬ অক্টোবর (রবিবার) আনুমানিক ১৭৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি আবদুল্যাহ আল মামুন প্রকাশ পারভেজ (২৪), কে গ্রেফতার করে। সে নোয়াখালী জেলার চর জব্বার থানার নয়াপাড়া গ্রামের মোঃ হারুন এর ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘাতক কাভার্ড ভ্যানের চালক এবং মীরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউপিস্থ চক্ষু হাসপাতলের সামনে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভিকটিম মোঃ কামরুল আলমকে গুরুতর যখম করে হত্যা করার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের সে আরো জানায় যে উক্ত ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়ানোর জন্য সে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মীরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited