শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:৫৬ পিএম, ২০২৫-০৪-২৩
চট্টগ্রামে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
দণ্ডিত খোকন উদ্দিন(২৩) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের নতুন আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।
মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, আসামি খোকন উদ্দিনের প্রতিবেশী ছিলেন ওই শিশু। ২০২৩ সালের ৯ মে ওই শিশুকে তার মা ডাকছে জানিয়ে খোকন বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ওই শিশু সেখান থেকে চলে আসতে চাইলে খোকন তাকে বাধা দেন। এরপর ওই শিশুকে ধর্ষণ করেন খোকন।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯ (১) ধারায় খোকনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামি খোকনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited