শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৪৭ পিএম, ২০২৫-০৮-২৩
“সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্য রাঙ্গামাটি পার্বত্য জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা রাঙ্গামাটি সদরস্থ শহীদ আব্দুল আলী একাডেমীতে অনুষ্ঠিত হয়। শনিবার(২৩ আগষ্ট) লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকি করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন । উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট সকাল ৮:০০ ঘটিকায় রাঙ্গামাটি পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একইদিন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, যদি কোনো প্রার্থীর দালাল বা প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় তবে তার প্রার্থীতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি ও রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited