শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৫ পিএম, ২০২৫-০৮-২৪
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দীর্ঘ ২বছর ধরে এক স্কুল পিয়নের বেতন-ভাতা অবৈধভাবে বন্ধ রাখার অভিযোগ উঠেছে। বেতন-ভাতা ছাড়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশ দিলেও তা মানছেন না স্থানীয় আওয়ামী লীগের পদধারী নেতা প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সভাপতি। উল্টো অভিযোগ করায় ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নিয়ে ওই কর্মচারীকে করা হয়েছে জিম্মি। এ নিয়ে লিখিত অভিযোগ করলেও উদ্ধার হয়নি ফাঁকা স্ট্যাম্প। এতে আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগির। অন্যদিকে দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি। ঘটনাটি রৌমারীর যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন। তিনি প্রায় একযুগ ধরে যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক’ পদে রয়েছেন।
জানা যায়,২০০৯সালে বাবলু মিয়াকে ‘পিয়ন’ পদে নিয়োগ দেন প্রধান শিক্ষক আব্দুল মতিন।সেই পদে এমপিও হয়ে বেতন ভাতা তুলছে বাবলু মিয়া। কিন্তু ২০১৪সালের সরকারের এক পরিপত্রে ‘পিয়ন’ পদটির নাম পরিবর্তন করে ‘অফিস সহায়ক’ নামকরণ করে। আর এতেই ঘটে বিপত্তি। পরিপত্র অনুযায়ি ‘অফিস সহায়ক’ পদটির দাবিদার বাবলু মিয়া। তবে সরকারের এই পরিপত্র মানতে নারাজ প্রধান শিক্ষক। অফিস সহায়ক পদে অবৈধভাবে নতুন লোক নিতে ২০২৩সালে বিজ্ঞপ্তি দেন তিনি। এবং ২০২৪ সালের ১ জানুয়ারি পিয়ন পদে ইসরাফিল নামে একজনকে নিয়োগ দেন তিনি। নিজের পদ বাঁচাতে আদালতের দ্বারস্থ্য হন ভুক্তভোগি। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৩সালের সেপ্টেম্বর থেকে ওই কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রাখেন প্রধান শিক্ষক।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা অফিস, আদালতপাড়াসহ সর্বত্র দলীয় প্রভাব খাটাতেন প্রধান শিক্ষক আব্দুল মতিন। তাঁর রাজনৈতিক রোষানোলে পিষ্ঠ ভুক্তভোগি। অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিকটাত্মীয় জামায়াতের এক নেতাকে রক্ষাকবচ হিসাবে ব্যবহার করছেন তিনি। বন্ধ থাকা বেতন-ভাতা ছাড় দেওয়ার জন্য ২০২৪সালের ৩১ডিসেম্বর নির্দেশ দেয় মাউশি। দীর্ঘ ৮ মাস পার হলেও মাউশির এই নির্দেশ আমলে নেননি প্রধান শিক্ষক আব্দুল মতিন ও সভাপতি ইউএনও উজ্জল কুমার হালদার। উজ্জল কুমার হালদারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতার তালিকায় তাঁর নাম রয়েছে। পদ নিয়ে ২০২৩সালে আদালতে মামলা হলে ২৮ আগষ্ট বাবলু মিয়া রায় পান এবং ‘অফিস সহায়ক’ পদে নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ‘পিয়ন’ পদে নয় বাবলু মিয়াকে ‘ঝাড়ুদার’ পদে নিয়োগ দিয়েছেন মিছ আপিলের আরজিতে এমন মিথ্যা তথ্য দিয়ে ওই রায়ের বিরুদ্ধে ২০২৫ সালের ১৬জানুয়ারি স্থগিতাদেশ নেন প্রধান শিক্ষক। ওই দিনই ওই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে ২০২৫সালের মার্চ মাসে পুনরায় রায় পান ভুক্তভোগি। আদালতে মামলা চলমান থাকলেও শিক্ষা অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে রাতারাতি ‘অফিস সহায়ক’ পদে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন প্রধান শিক্ষক।
বাবলু মিয়া বলেন, মাউশির নির্দেশ বাস্তবায়নে ইউএনও উপস্থিত থাকবেন এমন মিথ্যা আশ্বাস দিয়ে গত ১২এপ্রিল আমাকে স্কুলের অফিস কক্ষে ডেকে নেন প্রধান শিক্ষক। সেখানে নানা ভয়ভীতি দেখিয়ে ৩০০টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন প্রধান শিক্ষকসহ তাঁর লোকজন। পরে এ নিয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিলেও ফাঁকা স্ট্যাম্প এখনো ফেরত পাইনি।তিনি আরও বলেন, মাউশিতে প্রধান শিক্ষকই আমার বিরুদ্ধে একটি অভিযোগ করেছিলেন। সেখানে শুনানিতে আমি রায় পাই।
প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, বাবলু মিয়া তাঁর বেতন-ভাতা পেতে ডিজি’র (মহাপরিচালক) কাছ থেকে একটি চিঠি নিয়ে আসছে। কিন্তু হাইকোর্টে মামলা থাকায় বেতন দেয়ার এখতিয়ার নাই। ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘পিয়ন’ বাবলু বেতনের জন্য ইউএনও’র কাছে গেলে তিনি মাহবুব আলমকে (প্রধান শিক্ষকের মামাতো ভাই, জামায়াত নেতা) দায়িত্ব দিয়ে স্কুলে পাঠান। সেখানে আরও অনেক লোক উপস্থিত ছিল। ইউএনও’র নির্দেশে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষকের পক্ষে সাফাই গেয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদার বলেন,উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে বাবলু মিয়ার বেতন-ভাতা বন্ধ রয়েছে। স্ট্যাম্পে স্বাক্ষর নেবার বিষয়টি শুনেছি এবং সেটি ফেরত দেবার জন্য বলা হয়েছে।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,বেতন-ভাতা বন্ধ থাকার বিষয়ে ১৬ জুলাই একটি লিখিত অভিযোগ হলেও আমি পেয়েছি ১০ আগস্ট। অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।#
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited