বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ইউএপিতে চলছে দিনব্যাপী 'ফার্মা এক্সপো'

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৫ পিএম, ২০২৫-০৯-২৫

ইউএপিতে চলছে দিনব্যাপী 'ফার্মা এক্সপো'

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এ চলছে দিনব্যাপী “ফার্মা এক্সপো ৩.০”। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ফার্মা সায়েন্স ক্লাব (পিএসসি) আয়োজিত এই এক্সপোর মিডিয়া পার্টনার বাংলানিউজ২৪.কম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেক ও ফিতা কেটে এই এক্সপোর উদ্বোধন করেন ইউএপি'র উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে কেক ও ফিতা কাটার পাশাপাশি বেলুন ও পায়রা উড়ানো হয়। পরে গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালি থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লিফলেট বিতরণ করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গ্রিন রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
এ সময় ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান ফার্মাসিস্টদের আধুনিক স্বাস্থ্যসেবায় অপরিহার্য অবদান তুলে ধরেন। এ বছর বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্য ''থিংক হেল্থ, থিংক ফার্মাসিস্ট''। যা ফার্মাসিস্টদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত করে।
দিনব্যাপী এই এক্সপোতে পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। শিক্ষার্থীরা সেসব পোস্টারে উন্নত গবেষণার বিষয় উপস্থাপন করেন। এই পোস্টার প্রতিযোগিতা থেকে সেরা তিনজনকে পুরস্কৃত হয়। এছাড়া ফার্মা অলিম্পিয়াডে ৮৩টি দল অংশগ্রহণ করবে। পাশাপাশি প্রথম বর্ষের জন্য কুইজ ও লাইভ কুইজের আয়োজন করা হয়েছে।ফার্মা এক্সপো উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে একটি ফার্মাসিস্ট বুথ স্থাপন করা হয়েছে। যেখানে একটি মডেল ফার্মেসির আকারে, বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও পরীক্ষা করা হচ্ছে। বিকেলে স্বাস্থ্য সেমিনারে রোগ প্রতিরোধ, যৌক্তিক ওষুধ ব্যবহার ও রোগী পরামর্শের গুরুত্বের ওপর আলোচনা করা হবে।বিকেলে এক্সপোর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক, অধ্যাপক ড. স্বর্ণালী ইসলাম খন্দকার, অধ্যাপক ড. আইরিন দেওয়ান, ডিজিডিএ এর পরিচালক ড. মো. আকতার হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ফার্মেসির ডিন অধ্যাপক সেলিম রেজা। তারা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর