শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০১:০১ পিএম, ২০২৫-১০-০৬
চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার ইয়াবার মামলায় মিয়ানমারের নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড ও মো.সেলিম হোসেন নামের একজনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা’র আদালত এই রায় দেন।
দণ্ডিত আসামি মো.ইউসুফ (৩৫) মিয়ানমারের সালামত উল্লাহ’র ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.ইউসুফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো.সেলিম হোসেন নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ আগস্ট দুপুরে বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়কের কর্ণফুলী সিটি গার্ডেনের সামনে অভিযান চালিয়ে র্যাব-৭ তাদের আটক করে। এ সময় ইউসুফের কাছ থেকে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়। মামলা তদন্ত শেষে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited