বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ১০ মাসে ৬০ হাজার শ্রমিক কর্মহীন

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০১:৫৭ পিএম, ২০২৫-১০-১৯

চট্টগ্রামে ১০ মাসে ৬০ হাজার শ্রমিক কর্মহীন

 দেশের অন্যতম বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) এক বছরের বেশি সময় ধরে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ এবং সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু বিনিয়োগের ভাবমূর্তিতেই ধাক্কা লাগেনি, হাজার হাজার শ্রমিকের জীবিকাও কেড়ে নিয়েছে।  
গত ১০ মাসে সিইপিজেডসহ বৃহত্তর চট্টগ্রামে ১৬টি কারখানা বন্ধ হয়েছে, যার ফলস্বরূপ বেকার হয়েছেন ৫৯ হাজার ৩৭৩ জন শ্রমিক।
এই বিপর্যয়ের সর্বশেষ শিকার হয়েছেন প্যাসিফিক জিন্স গ্রুপের সাতটি প্রতিষ্ঠানের প্রায় ৩৫ হাজার শ্রমিক, যাঁদের কারখানা সংঘর্ষের জেরে গত ১৭ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
গত ১৬ অক্টোবর সিইপিজেডের অ্যাডামস ক্যাপস এবং জিহং মেডিক্যাল প্রোডাক্টের আটতলা ভবনে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে আগুনে পুড়েছে হাজার কোটি টাকার সম্পদ।
এতে প্রায় তিন হাজার শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ে।  
সিইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান স্বীকার করেন, আগুন নিয়ন্ত্রণে সক্ষমতা শুধু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের হাতে ছিল। অন্যদিকে ফায়ার সার্ভিসও জানিয়েছে, পার্শ্ববর্তী ভবনের সেটব্যাক না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনের ঘটনার রেশ না কাটতেই শ্রমিক অসন্তোষের জেরে দেশের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিনসের সাতটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলোর ওপর নেমে এসেছে ঘোর অন্ধকার।  
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা কারখানা বন্ধের চিঠি পেয়েছি। শ্রমিকদের মধ্যে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে। তবে বাইরে থেকে কেউ ইন্ধন দিচ্ছে কি না, সেটি আমরা তদন্ত করছি। কারখানা বন্ধের ঘোষণা শ্রম আইনের আওতাভুক্ত এবং এটি মালিকপক্ষের অধিকার। যতদিন কারখানা বন্ধ থাকবে, শ্রমিকরা ততদিন কোনো বেতন পাবেন না’।  
গত এক বছরে জেএমএস, মেরিকোসহ অন্তত ১৫টি কারখানায় প্রায় ৫০টির মতো শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্যাসিফিক জিনস গ্রুপের শ্রমিক কবির হোসেন বলেন, ‘আমাদের একটি পক্ষ মালিকপক্ষকে কারখানা বন্ধ করতে বাধ্য করেছে। এতে এখন ৩৫ হাজার শ্রমিক বেকার। আমরা এখন চোখে সরষে ফুল দেখছি। বৃদ্ধ অসুস্থ মা-বাবা আর ছেলে-মেয়ে নিয়ে সামনের দিনগুলোতে কিভাবে চলব, তা বুঝতে পারছি না। সামান্য সঞ্চয়টুকুও তুলতে পারছি না ব্যাংক থেকে। বাধ্য হয়ে আত্মীয়-স্বজন থেকে ধার করছি।  
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) চট্টগ্রামের তথ্যানুসারে, ২০০৫ সালে চট্টগ্রামে বিজিএমইএর নিবন্ধিত কারখানা ছিল ৬৯৯টি। এর মধ্যে সচল ছিল ৬১০টি। বর্তমানে সচল কারখানার সংখ্যা নেমে এসেছে ৩৪১টিতে। অর্থাৎ এই সময়ে ২৬৯টি কারখানায় তালা ঝুলছে, যেখানে কমপক্ষে অর্ধলক্ষাধিক শ্রমিক কাজ করতেন এবং তাঁরা এখন বেকার।  
চলতি বছরের ১০ মাসে চট্টগ্রামে কারখানা বন্ধ হয়েছে ১৬টি। এতে শ্রমিক বেকার হয়েছেন ৫৯ হাজার ৩৭৩ জন। এর মধ্যে সিইপিজেড এলাকায় প্যাসিফিক জিনস গ্রুপের প্যাসিফিক জিনস, জিনস ২০০০, ইউনিভার্সেল জিনস, এনএইচটি ফ্যাশন, প্যাসিফিক অ্যাকসেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যার এবং প্যাসিফিক অ্যাটায়ার্স কারখানায় ৩৫ হাজার শ্রমিক বেকার হয়েছেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) নাসা গ্রুপের দুটি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ওই দুই কারখানার প্রায় দুই হাজার ৫০০ শ্রমিক চাকরি হারিয়েছেন।
বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী এই পরিস্থিতিকে শ্রমিক অস্থিরতা আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ম্যানেজিং স্টাফদের সঙ্গে শ্রমিকদের যে দ্বন্দ্ব ও শারীরিক আক্রমণ দেখা যাচ্ছে, তাতে সামনে ফ্যাক্টরি কী করে চালাব, সেই ভয় লাগছে’। তিনি এই অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
চার দশক আগে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গড়ে ওঠে দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)। গুটিকয়েক কারখানা ও মাত্র ৬২৪ জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)। প্রথম অর্থবছরে (১৯৮৩-৮৪) সিইপিজেড থেকে রপ্তানি আয় আসে এক লাখ ৬০ হাজার মার্কিন ডলার। প্রতিষ্ঠার প্রায় ৪২ বছর পর এসে সেই সিইপিজেডের চিত্র পাল্টেছে। শুরুতে ১০টির মতো কারখানা থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪টিতে।  
১৯৮৩-৮৪ অর্থবছরে সিইপিজেডে শ্রমিক ছিলেন ৬২৪ জন। ১৯৯৩-৯৪ অর্থবছরে তা বেড়ে হয় ২০ হাজার ৮১৪ জনে। ২০০৩-০৪ অর্থবছরে ৮৫ হাজার ৬৯৮ জন, ২০১৩-১৪ অর্থবছরে এক লাখ ৮২ হাজার ৬২১ জন ও ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় এক লাখ ৮৫ হাজার জনে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত স্থায়ী-অস্থায়ী শ্রমিকের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।  
সিইপিজেড দীর্ঘ ৪২ বছরে ১৩টি দেশের দুই দশমিক দুই বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। বার্ষিক রপ্তানি আয় এক বিলিয়ন ডলার ছাড়ানো এই অঞ্চলের ধারাবাহিক অস্থিরতা বিনিয়োগকারীদের মনে ভয় ধরিয়েছে।
সূত্র: কালের কণ্ঠ

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর