শিরোনাম
সংবাদদাতা, নওগাঁ : | ০৫:৫২ পিএম, ২০২০-১২-৩১
নওগাঁয় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৭২ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জেলা মান্দা ও পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার দুপুরে ডিবি পুলিশ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, বাগমারা উপজেলার বাইগাছা গ্রামের আশরাফ স্বর্ণকারের ছেলে এবাদত হোসেন (৩৫) ও পত্নীতলা উপজেলার অষ্টমাত্রাই এলাকা মিন্নত আলীর
ছেলে জামিরুল ইসলাম (৩৫)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টায় পত্নীতলা উপজেলার অষ্টমাত্রাই এলাকা অভিযান চালিয়ে ৫কেজি গাঁজাসহ
জামিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। অপরদিকে রাত ১১টার দিকে মান্দা উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ কেজি গাঁজাসহ এবাদত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজারমূল্য ২ লাখ টাকা বলে জানানো হয়েছে। এ ব্যপারে পত্নীতলা ও মান্দা থানার মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া আরও জানান, গত ২৪ ঘন্টায়
পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কেএম মামুন খান চিশতি,
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু সাঈদ, সদর থানার অফিসার্স ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, ডিবি পুলিশের পরিদর্শক কেএম শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited