বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রকাশ পাচ্ছে গোপন খেলাপি ঋণ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:২৩ পিএম, ২০২৫-১১-২৭

প্রকাশ পাচ্ছে গোপন খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রমের কারণে ব্যাংকিং খাতে গোপন খেলাপি ঋণ প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য  করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। 
তিনি বলেছেন, আগে যে অসংখ্য ঋণ নিয়মিত হিসেবে দেখানো হতো বা গোপন রাখা হয়েছিল, সংস্কারের ফলে সেগুলো এখন প্রকাশ পাচ্ছে। এ কারণে খেলাপি ঋণের পরিমাণ হঠাৎ বেশি দেখাচ্ছে। 
বুধবার (২৬ নভেম্বর) তিনি একথা বলেন। 
ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেশকিছু উদ্যোগ নিয়েছে। এর ফলে যেসব ঋণ আগে খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়নি, সেগুলো এখন পরিষ্কারভাবে দেখানো হচ্ছে। তাই খেলাপি ঋণ বাড়ছে বলে মনে হচ্ছে, কিন্তু এটি নতুন ঋণ বিতরণ ও খেলাপির কারণে নয় বরং আগের গোপন ঋণ শ্রেণিকরণের কারণেই।’ তিনি জানান, ব্যাংকিং খাতের সুস্থতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক যে সংস্কার কার্যক্রম চালাচ্ছে তার মধ্যে রয়েছে- ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা শক্তিশালী করা, দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণের উদ্যোগ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন, ঋণখেলাপিদের সম্পদ জব্দ ও বিক্রির উদ্যোগ ও পুঁজিবাজারে শেয়ার জব্দকরণসহ কঠোর নজরদারি।
তিনি বলেন, ইতোমধ্যে বহু গ্রাহকের সম্পদ জব্দ করা হচ্ছে, শেয়ার আটকানো হচ্ছে। এসব উদ্যোগ আরও জোরদার করতে হবে। সংস্কার বাস্তবায়নে সফল হলে ব্যাংক খাতের স্বাস্থ্য পুনরুদ্ধার হবে এবং ধীরে ধীরে খেলাপি ঋণও কমে আসবে। 
ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া এক অর্থে দেশের ব্যাংক খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার ইতিবাচক প্রমাণ। তার ভাষায়, ‘বাংলাদেশ ব্যাংক এখন সবকিছু স্পষ্ট করছে, প্রকৃত চিত্র সামনে আনছে, এটাই খেলাপি ঋণ বৃদ্ধির মূল কারণ।’ 

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর