বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সিইউএফএল সড়কের উভয় পাশের অধিগ্রহণকৃত জায়গা দখলমুক্ত করার দাবি সচেতন মহলের

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৫০ পিএম, ২০২৫-১১-২৯

সিইউএফএল সড়কের উভয় পাশের অধিগ্রহণকৃত জায়গা দখলমুক্ত করার দাবি সচেতন মহলের

আনোয়ারা প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী থেকে ফেরিঘাট পর্যন্ত সিইউএফএল সড়কটি এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। প্রতিদিন শত শত যানবাহন এই সড়ক ব্যবহার করে। কেইপিজেড, সিইউএফএল, কাফকো, মেরিন একাডেমি এবং আশপাশের শিল্প কারখানার হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী এই সড়ক দিয়ে যাতায়াত করেন । নিয়মিত যাত্রীদের পাশাপাশি মালবাহী ট্রাক, লরি ও বিভিন্ন প্রকার যানবাহনের চাপ থাকায় সড়কটির গুরুত্ব দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, সড়কের দুই পাশের অধিগ্রহণকৃত জমিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দোকানপাট, ভাড়াঘর, অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করে এখন যেন হয়ে উঠেছে স্বঘোষিত ‘জমিদার’। এসব স্থাপনার কারণে সড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারীদের হেঁটে চলার জন্যও থাকে না পর্যাপ্ত জায়গা। এদিকে এই অবৈধ দখলের কারণে আসল জমির মালিকরা নিজেদের জমিতে বৈধ নির্মাণ বা স্থায়ী উন্নয়ন করতে পারছেন না। দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ থেকে শুরু করে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক পর্যন্ত। এরই মধ্যে সিইউএফএল সড়কটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগে হস্তান্তর করেছে। ফলে সড়কটি সম্প্রসারণ ও উন্নয়ন কাজের বড় সুযোগ তৈরি হয়েছে। তাই সচেতন মহল দাবি তুলেছেন  অধিগ্রহণকৃত পুরো জায়গা দ্রুত নিজের আওতাভুক্ত করে সওজ যেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটিকে কার্যকর ও নিরাপদ করে তোলে। স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে শত শত অবৈধ দোকানঘর ও বাজার বসিয়ে প্রতিদিন চাতরী চৌমুহনী এলাকাসহ পুরো সড়কে যানজট সৃষ্টি করা হচ্ছে। ফেরিঘাট পর্যন্ত বিস্তৃত এসব দোকান থেকে প্রতিদিন মোটা অঙ্কের ভাড়া তুলছে প্রভাবশালী দখলদাররা। তারা ব্যবসায়ী সমিতির নাম ব্যবহার করে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করারও চেষ্টা করছে, যাতে উচ্ছেদ অভিযান চালানো না হয়। তারা অবিলম্বে এই দখলদারদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। সড়কের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে সিইউএফএল এর ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম লাভলু বলেন, আমরা সড়কটি সড়ক ও জনপদ বিভাগে হস্তান্তর করেছি। কিছু কাজ এখনো বাকি আছে, সেজন্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগের দক্ষিণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, আমরা শীঘ্রই সড়কের পাশে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। সাধারণ মানুষের প্রত্যাশা ঘোষণা অনুযায়ী দ্রুত অভিযান শুরু হবে। এবং একবারেই পুরো সড়ক দখলমুক্ত করা হবে, যাতে এই গুরুত্বপূর্ণ সড়কটি হয়ে ওঠে যানজটমুক্ত, নিরাপদ এবং আধুনিক যোগাযোগের উপযোগী।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর