বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বরকলে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বিহারী চাকমা, রাঙ্গামাটি :    |    ০৭:৫১ পিএম, ২০২১-০১-২০

বরকলে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 


বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২১ সালের জানয়ারি মাসের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। সভায় বরকল উপজেলা ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধিরা জানান- বর্তমানে ৫টি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 
বাল্যবিবাহ, চোরাচালান মাদকপাচার সন্ত্রাস ও নাশকতা মোকাবেলায় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ও সৈনিকরা সর্বদা সজাগ ও সতর্ক রয়েছেন বলে জানান ১২ বিজিবি হরিণা জোন ও ৪৫ বিজিবি বরকল জোনের প্রতিনিধিরা। আইন শৃঙখলা রক্ষায় তারা স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি হেডম্যান-কাবারীদের নিয়েও নিয়মিত যোগাযোগ রাখেন বলে জানান। ১২ বিজিবির প্রতিনিধি জানান এরাবুনিয়া হইতে গুইছড়ি মুখ পর্যন্ত তাদের জোনের আওতায় কোনো অপরাধমুলক কর্মকান্ড বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে ৪৫ বিজিবির প্রতিনিধি জানান-  তাদেরআওতায় উলুছড়ি হইতে ঘনমোড় পর্যন্ত ১২টি ক্যাম্প রয়েছে চোরাচালান প্রতিরোধে তারা তৎপর রয়েছে। ইতোমধ্যে কয়েক কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছে বলে জানান তিনি। 
বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন সভায় বলেন- বর্তমান সময়টা অগ্নিকান্ড সংঘটিত হবার সময়। ঘনবসতি বাজার এলাকাগুলোতে সতর্ক থাকতে হবে।  বিষয়ে উপজেলা প্রশাসনকে দায়িত্বশীল ভুমিকা রাখার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন- বর্তমানে প্রকৃতির বিরুপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকলকে সচেতন হতে হবে। 
আইন শৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম, বরকল থানার উপপরিদর্শক প্রভাকর বড়–য়া প্রমুখ। 
সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন- আগামী ২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহহীনদের জন্য নির্মিত বাড়ি হস্তান্তর করা হবে। বরকল উপজেলায় ১৯টি বাড়ির মধ্যে বর্তমানে ১০ বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকী ৯টি বাড়ির কাজ সহসাই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাজ সম্পন্ন হওয়া ১০টি বাড়ি উপকার ভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর