বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

এবারও সেরা ভ্যাট দাতা সম্মাননা দেবে না এনবিআর

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:১৯ পিএম, ২০২৫-১২-০২

এবারও সেরা ভ্যাট দাতা সম্মাননা দেবে না এনবিআর

গত বছরের মতো চলতি বছরেও সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে না সরকার।
ভ্যাট প্রদানে উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে আরও ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মানিত করার রেওয়াজ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।
তবে গত বছর ক্ষমতার পট পরিবর্তনের পর এই আয়োজন থেকে সরে আসে এনবিআর। সে সময় সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, সেরা প্রতিষ্ঠান নির্বাচন করার পদ্ধতিতে সংশোধন করে দেওয়া হবে ওই সম্মাননা। তবে তাদের ওই উদ্যোগ আলোর মুখ দেখেনি।
আসছে ১০ ডিসেম্বর ভ্যাট দিবস, আর ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। এ লক্ষ্যে গত নভেম্বর মাসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করে সংস্থাটি।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাকী সদস্যরা হলেন— কাস্টমস : নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য, কাস্টমস : রপ্তানি, বন্ড ও আইটি, কর নীতি, কাস্টমস : নীতি ও আইসিটি, মুসক বাস্তবায়ন ও আইটি শুল্ক ও ভ্যাট প্রশাসন, মুসক নীতি, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের সদস্য পদমর্যাদার কর্মকর্তারা।
সম্প্রতি অনুষ্ঠান উদযাপন উপ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার কার্যবিবরণী সূত্রে জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার (সম্মাননা ও ক্রেস্ট) প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
২০০৫ সাল থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের জন্য পুরস্কার ও সম্মাননা নীতিমালা চালু করে এবং সেই নীতির আওতায় পরবর্তী বছরগুলোতে নিয়মিতভাবে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর।
সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় এবার ও ভ্যাট সম্মাননা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।
তবে সরকারের আর্থিক ব্যয় কৃষ্ণতাসাধন নীতি অনুসরণ করে সীমিত আকারে এবারের দিবসটি উদযাপনের বিষয়টি বিবেচনায় রেখে সাজসজ্জার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকাস্থ গুরুত্বপূর্ণ ও জনসমাগম হয় সেসব স্থানে বিশেষ করে সড়ক, সড়কদ্বীপ ও ফ্লাইওভার, ওভারব্রিজ ইত্যাদি স্থানে ব্যানার, রোল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত করে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন করা এবং অনুষ্ঠানটি যেন নতুন ভ্যাট নিবন্ধ জনসচেতনতা বৃদ্ধিমূলক, অনাড়ম্বরপূর্ণ ব্যয় এবং সুসংগঠিত রাখা, নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ১০-১৫ ডিসেম্বর সব ভ্যাট কমিশনারেট/বিভাগে/সার্কেলে সেবা কেন্দ্র/বুথ/ডেস্কের মাধ্যমে বিভিন্ন শপিং মল, বাজারের অনিবন্ধিত প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক নিবন্ধন দেওয়া ও ভ্যাটকেন্দ্রিক সমস্যা সমাধান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর