শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:০১ পিএম, ২০২১-০২-২৬
নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরের ২ নম্বর গেটে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিডিএ চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহাবুবুল আলম, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়টি জরাজীর্ণ হওয়ায় ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। সাময়িক সময়ের জন্য পুলিশি কার্যক্রম চলে হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইন্সে। এখন থেকে নগরের ২ নম্বর গেটে নতুন এ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে আবারও জেলা পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited