বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

নেত্রকোণায় সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৩৪ পিএম, ২০২৫-১২-২৪

নেত্রকোণায় সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণায় গণমাধ্যম প্রতিষ্ঠানে এবং পরিবেশিত সংবাদে প্রতিবন্ধী ব্যক্তি ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের সমান অধিকার, অংশগ্রহণ ও নায্যতা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান 'ভয়েস' (VOICE) ইউনেস্কোর সহায়তায় 'লিঙ্গ ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির মাধ্যমে গণমাধ্যমে বৈচিত্র্য' শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালার মূল আলোচনা ও উদ্দেশ্য বুধবার নেত্রকোণার স্বাবলম্বী উন্নয়ন সংস্থায় আয়োজিত এই কর্মশালায় গণমাধ্যমে লিঙ্গসমতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে একটি বাস্তবভিত্তিক নীতিমালা বা নির্দেশিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সঠিক নীতিমালা থাকলে সংবাদ উপস্থাপনা, নিয়োগ এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য যথাযথভাবে প্রতিফলিত হবে। ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, "সদিচ্ছা থাকলেও অনেক সময় সুস্পষ্ট নির্দেশিকার অভাবে প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষেরা সুযোগ পান না। তাই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদেরও এখন থেকে এই সচেতনতামূলক প্রক্রিয়ায় যুক্ত করা প্রয়োজন"। স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল নারী কর্মীদের জন্য কর্মক্ষেত্রে যাতায়াত সুবিধা, মাতৃত্বকালীন ছুটি ও ব্রেস্টফিডিং কর্নারের মতো সংবেদনশীল বিষয়গুলো নীতিমালায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এছাড়া ভয়েসের প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণ এই কর্মশালায় নেত্রকোণায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সম্পাদক, প্রতিবেদক এবং বার্তা কক্ষের কর্মীরা অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর