বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিদেশি ব্যবস্থাপনায় পানগাঁও কন্টেইনার টার্মিনালের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৬ পিএম, ২০২৬-০১-১৭

বিদেশি ব্যবস্থাপনায় পানগাঁও কন্টেইনার টার্মিনালের কার্যক্রম শুরু

ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের (পিআইসিটি) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর ব্যবস্থাপনার দায়িত্বে আছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক লজিস্টিকস জায়ান্ট মেডলগের অঙ্গপ্রতিষ্ঠান মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। শনিবার সকালে টার্মিনাল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করার মাধ্যমে অভ্যন্তরীণ কন্টেইনার চলাচল বৃদ্ধি এবং মাল্টিমোডাল পরিবহন সংযোগ আরো শক্তিশালী হবে। এটি দেশের বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করল।’ তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন লোকসানে থাকা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোকে দক্ষ ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক ও কার্যকর করে তোলাই সরকারের মূল লক্ষ্য।’ নৌপরিবহন উপদেষ্টা দেশের অন্যান্য অভ্যন্তরীণ নদীবন্দর ও কন্টেইনার টার্মিনালেও বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণে মেডলগকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, ২২ বছরের এই কনসেশন চুক্তির মাধ্যমে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে পণ্য আনা–নেওয়ার কার্যক্রম আরো গতিশীল হবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের সঙ্গে বেসরকারি খাতের এই সম্মিলিত প্রয়াস নির্ধারিত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম আনিসুল মিল্লাত। তিনি মেডলগ ব্যবস্থাপনার অধীনে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের ভিশন, আধুনিকায়ন পরিকল্পনা ও পরিচালনাগত রোডম্যাপ তুলে ধরেন। উল্লেখ্য, প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি গত এক দশক ধরে লোকসানের সম্মুখীন হওয়ায় দক্ষ বেসরকারি ব্যবস্থাপনার আওতায় এর কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় গত নভেম্বরে স্বাক্ষরিত ২২ বছরের কনসেশন চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটির পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের দায়িত্ব পেয়েছে মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক লজিস্টিকস জায়ান্ট মেডলগের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর